শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ২ অক্টোবর, ২০২৬
এই ওয়েবসাইট থেকে অর্ডার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
অর্ডার
- সব দাম বাংলাদেশি টাকায় (৳) দেখানো হয়।
- অর্ডার করার পর আমরা ফোনে কল দিয়ে অর্ডারটি নিশ্চিত করি। নিশ্চিত হওয়ার পরেই অর্ডারটি চূড়ান্ত ধরা হয়।
- পণ্য স্টকে না থাকলে, কিংবা দাম বা বর্ণনায় ভুল থাকলে আমরা অর্ডার বাতিল করার অধিকার রাখি। এমন হলে আপনাকে জানানো হবে।
দাম ও টাকা দেওয়া
- পণ্যের দামের সঙ্গে ডেলিভারি চার্জ যোগ হয়; অর্ডার করার আগেই মোট টাকা দেখানো হয়।
- টাকা দিতে হয় পণ্য হাতে পাওয়ার সময়, কুরিয়ারের কাছে।
অর্ডার বাতিল
- পণ্য কুরিয়ারে দেওয়ার আগে ফোন করে অর্ডার বাতিল করতে পারেন।
- বারবার অর্ডার করে পণ্য না নিলে আমরা পরবর্তীতে অর্ডার না নেওয়ার অধিকার রাখি।
ছবি ও বর্ণনা
আমরা সঠিক ছবি ও তথ্য দেওয়ার চেষ্টা করি। তবুও মোবাইল বা কম্পিউটারের পর্দার কারণে রঙ কিছুটা আলাদা দেখাতে পারে।
অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট খুললে পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার।
শর্ত পরিবর্তন
প্রয়োজনে আমরা এই শর্তগুলো পরিবর্তন করতে পারি। পরিবর্তিত শর্ত এই পাতাতেই দেওয়া হবে।
কোনো প্রশ্ন থাকলে ফোন করুন: 01734707211